× Banner
সর্বশেষ
ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন

ডেস্ক

বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২৬
বিশ্ব মহাসাগর দিবস

আজ ৮ জুন বিশ্ব মহাসাগর দিবস। সাগর ও মহাসাগর সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং পৃথিবীতে এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
“REIMAGINE: Beyond the world we know, a new relationship with our ocean”
অর্থাৎ “পুনরায় কল্পনা করি—আমাদের জানা বিশ্বের বাইরে, মহাসাগরের সঙ্গে নতুন সম্পর্ক”

বিশ্ব মহাসাগর দিবস পালনের ধারণা প্রথম আসে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে। পরবর্তীতে ২০০৮ সালের পর জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং ২০০৯ সাল থেকে ৮ জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

পৃথিবীর মোট ভৌগোলিক এলাকার ৭০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে মহাসাগর। তাই একে বলা হয় পৃথিবীর “ফুসফুস”। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ৭০ শতাংশই উৎপন্ন হয় সমুদ্র থেকে, বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটনসহ সামুদ্রিক উদ্ভিদের মাধ্যমে।

তবে গবেষকরা সতর্ক করে বলছেন, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য বর্তমানে মারাত্মক হুমকির মুখে। ন্যাশনাল জিওগ্রাফিকসহ বিভিন্ন গবেষণা সংস্থার মতে, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে, যা বহু প্রজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য, ওষুধ ও অক্সিজেন সরবরাহের পাশাপাশি পৃথিবীর পরিবেশ ভারসাম্য রক্ষায় মহাসাগরের ভূমিকা অপরিসীম। তাই মানবজাতির টিকে থাকার স্বার্থেই মহাসাগর সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..