× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

মধুখালী প্রতিনিধি

বিনা বেতনে শিক্ষার আলো ছড়াচ্ছেন ৪ শিক্ষক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
বিনা বেতনে শিক্ষার আলো ছড়াচ্ছেন ৪ শিক্ষক

বর্তমান ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চরবাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । এই বিদ্যালয় ১৯৯১ সনে বেসরকারী ভাবে প্রথম প্রতিষ্ঠিত ।

এরপর কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টি ১৯৯৭ইং সনে লন্ড-ভন্ড হয়ে যায় । এরপর নতুন করে নিয়োগ দিয়ে ২০১২ ইং আবার বিদ্যালয়টি প্রতিষ্টিত হয় । এরপরে ২০১৩ সনে স্কুলটি সরকারী করন হয় । সেই আমল থেকে ৪জন শিক্ষক আছে ।এরা নিরলসভাবে যথা নিয়মে যথা সময়ে স্কুলে উপস্থিত হয়ে বিনা বেতনে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ ১৩ বছর শিক্ষার আলো ছড়াচ্ছেন । এরা হলেন কেয়া সুলতানা , রিফাত জাহান, শিউলি বেগম , শারমীন আক্তার লাকী। কোড়কদি ইউনিয়নের চরবাশপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা কালীন কর্মরত চার শিক্ষক বিনা বেতনে ৮০ শিক্ষার্থীর মাঝে দীর্ঘ ১৩ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছেন।

জাতীয়করণের আশায় দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন তারা। জানা যায় এই বিদ্যালয়টি ২০১৩ সনে সরকারী করন হয়  বর্তমান বিদ্যালয়ে শিক্ষক ৬জন । এর মধ্যে ২জন বেতন ভ‚ক্ত আর ৪জন বিনা বেতনে কর্মরত। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত । কর্মরত এই ৪ জন শিক্ষকরা সহ অন্যান্য শিক্ষকরা নিদিষ্ঠ সময়ে স্কুলে আসেন এবং নির্ধারিত সময়ে স্কুল ত্যাগ করেন বিশেষ কোন জরুরী কাজ ছাড়া স্কুল ত্যাগ করেন না । ফলে তারা বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন ।

তাই বিদ্যালয়টি যেহেতু সরকারী সেই হিসেবে এই ৪জন শিক্ষক যাতে সরকারী বেতন পায় তাহার সুযোগ দানে অত্র স্কুলের প্রধান শিক্ষক মৃগাঙ্ক কুমার সুর সহ উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর শিক্ষার্থী ও অভিভাবকদের দাবী এদের পাঠদান ভালো , সঠিক সময়ে বিদ্যালয় হাজিরা দিয়ে শিক্ষার্থীদের সঠিক পাঠদান শিখায় সেই হিসাবে এই ৪জন যাতে সমস্ত মামলা-মোকর্দমা নিস্পত্তি হয়ে সরকারী বেতন পায় তাহার সুযোগ দানে সদয় মর্জি হয়।


এ ক্যটাগরির আরো খবর..