× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

বিদেশি ছাত্রীর জামা খুলে নিল বিক্ষুব্ধ ভারতীয়রা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে তানজানিয়া থেকে আসা এক ছাত্রীকে মারধর করে তার পোশাক খুলে নিয়েছে একদল বিশৃঙ্খল ভারতীয় জনতা। সুদানী শিক্ষার্থীর গাড়ি চাপায় স্থানীয় এক নারীর মৃত্যুর জের ধরে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার কিছুক্ষণ পরে ২১ বছর বয়সী তানজানিয়ার ওই ছাত্রী তার তিন বন্ধুকে নিয়ে সেই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বিশৃঙ্খল জনতা তাদের আক্রমণ করে।

পুলিশ জানায়, বিশৃঙ্খল জনতা সেই ছাত্রীকে ধাওয়া করে তার পরিধেয় জামার উপরের অংশ খুলে ফেলে। এই ঘটনা রবিবার রাতে ঘটলেও মঙ্গলবার এটি প্রকাশ পায়। সুদানের এক শিক্ষার্থী মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা এক নারীকে চাপা দেয়। উত্তেজিত জনতা সেই শিক্ষার্থীকে মারধর করে এবং তার গাড়িটি পুড়িয়ে দেয়। কিন্তু এর ৩০ মিনিট পরে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তানজানিয়ার চারজন শিক্ষার্থী। তখনই বিশৃঙ্খল জনতা তাদের উপর আক্রমণ করে।

এসময় তারা প্রথমে গাড়িতে করে চলে যাবার চেষ্টা করে। কিন্তু রাস্তায় প্রতিবন্ধকতা থাকার কারণে যেতে পারেনি।এরপর তারা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিশৃঙ্খল জনতা তাদের গাড়িটি পুড়িয়ে দেয়।

পুলিশ জানায়, তানজানিয়ার সেই ছাত্রীর পরিধেয় জামার উপরের অংশ খুলে ফেলা হলেও তার উপর কোন যৌন হামলা করা হয়নি। পুলিশ সেই ছাত্রীকে অভিযোগ দায়ের করতে বলেছে।

ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে বর্ণনা করা হয়। বিশ্বের অনেক সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যাঙ্গালুরুতে। এই শহরে শত-শত বিদেশী শিক্ষার্থী বসবাস করে। আফ্রিকার দেশ তানজানিয়ার ১৫০জন শিক্ষার্থী রয়েছে এই শহরে।


এ ক্যটাগরির আরো খবর..