বিডা নির্বাহী চেয়ারম্যান- এর সাথে SIAM প্রতিনিধি দলের সাক্ষাৎ

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম- এর সাথে সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফেকচারার্স (SIAM)- এর একটি প্রতিনিধি দল বিডা কার্যালয়ে সাক্ষাৎ করেন।

কাজী আমিনুল ইসলাম বলেন, আমাদের অর্থিনীতি সম্প্রসারিত হচ্ছে। গত দশ বছরে বাংলাদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। মেগা প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। রেমিট্যান্স অনেক স্থিতিশীল। তাই বাংলাদেশে বিনিয়োগ অবশ্যই লাভজনক।

SIAM থেকে আগত সুগাত সেন বলেন, বর্তমানে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। মোটরকার ও বাস তৈরির জন্য ভারতের প্রথম গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে অটোমোবাইল বা অটোমোবাইল যন্ত্রাংশ তৈরি করে তা বিশ্ববাজারে বিক্রির সাথে সাথে ভারতেও বিক্রির সম্ভাবনা তিনি জানান।

কাজী আমিনুল ইসলাম আরও বলেন, অটোমোবাইল শিল্প একটি স্থান বা জায়গা সম্পর্কিত শিল্প। এই শিল্পকে বিকশিত করতে আমাদের স্থান বা ভূমির ব্যবহার যুক্তিসহ বিবেচনা করে কাজ করতে হবে। কারণ মধ্যম ও উচ্চ আয়ের দেশ হওয়ার জন্য আমাদের হাই ভ্যালু অ্যাক্টিভিটির সাথে সাথে গতিশীল যানবাহন- এর দরকার হবে। এর জন্য স্থানীয় অটোমোবাইল তৈরির কারখানার বিকল্প নাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।