সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুমি আক্তার (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রী।

সোমবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমি আক্তার ঐ গ্রামের ফারুক মোল্যার মেয়ে ও মাঝারদিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জানান, মাদ্রাসা পড়–য়া ৯ম শ্রেনীর ছাত্রী সুমি আক্তারকে একই গ্রামের নুরুল হক মোল্যার ছেলে কবির মোল্যার সাথে সোমবার বিবাহের দিন ধার্র্য্য করা হয়। দুপুরে বর পক্ষ কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় বর কবিরকে আটক করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।