× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি

বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক প্রবাসী বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মোরশেদ আলম ওরফে শিব্বির (৪৭) বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা। তিনি একই ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের সন্তান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার ইসলামপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতির হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা শহরে নেওয়া হয়। সেখানে একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করে।

বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, শিব্বির সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে ফিরেন। পুনরায় তার সৌদি আরব চলে যাওয়ার কথা ছিল। তিনি দুঃসময়ে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।  আকস্মিক তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..