বিএনপির সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় নাটোর প্রেসক্লাব এলাকায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী নারী ও শিশুর ওপর বিএনপি-জামায়েতের সহিংসতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নাটোর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নাটোর -নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ। মানববন্ধনে নারী বক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশ উন্নয়নের ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। উন্নয়নের এই ধারা ব্যহত করতে বিএনপি-জামায়াত জোট সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তাদের এই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।