গাজীপুরে বায়ুদূষণ বিরোধী অভিযানে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস

ইতঃপূর্বে বন্ধ ঘোষিত ৩ টি অবৈধ ইটভাটা নতুন করে কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয়ার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় জরুরী ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিশেষ এ অভিযানে গাছা এলাকার শাপলা ব্রিকস, পদ্মা ব্রিকস, ধীতপুর এলাকার বিবিসি স্টার ব্রিকসকে প্রথমে এস্কাভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অতঃপর ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ইটভাটাগুলোর নিকটে প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থাপনা বিদ্যমান।বায়ুদূষণ বিরোধী অভিযান

প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের ম‌নিট‌রিং এন্ড এন‌ফোর্স‌মেন্ট উইং এর নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চলাকা‌লে গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপ‌স্থিত ছি‌লেন। অভিযানে গাজীপুর ফায়ার সা‌র্ভিস, র‍্যাব-১ ও গাজীপুর মেট্রোপলিটন পু‌লিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সকল ইটভাটা ও ক্ষতিকর ধোয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।