নতুন দুদক পরিচালক পদে নিয়োগ হলো জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্যের

জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের প্রথম বর্ষের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়। এর পরপরই পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। প্রণব কুমার ভট্টাচার্য্য ২৪তম বিসিএস (তথ্য ও সাধারণ) ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালের ২৬ অক্টোবর সহকারী পরিচালক হিসেবে তিনি দুদকে যোগ দেন। এরপর ২০১০ সালের ৭ ডিসেম্বর উপ-পরিচালক হিসেবে জনসংযোগ দফতরের দায়িত্ব পান। রোববার পর্যন্ত সেই পদেই কর্মরত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।