মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে ২৫ জুলাই মঙ্গলবার ঝিনাইদহে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান। বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা বিএমএর’র সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল মঈন, জেলা তথ্য অফিসাার আবু কবর সিদ্দিক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডা: আরিফ আহম্মেদ।
অবহিত করণ সভায় জানানো হয়, আগামী ৫ আগষ্ট ঝিনাইদহের ৬ টি উপজেলার ৬ মাস হতে ১১ হতে ১১ মাস বয়সী ৩০ হাজার ৫’শ, ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৪ হাজার ৫’শ শিশুদের হাজার ৮’শ ৭২ টি স্থায়ী, অস্থায়ী, ভ্রাম্যমাণ ও অতিরিক্ত কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।



