× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৫ জুলাই’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে দুটি হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শহরের মেইল বাসস্ট্যান্ডে অবস্থিত হোটেল ধানসিড়ি ও হোটেল নিউ বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ঝিনাইদহ ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, পচাঁ, বাসি খাবার বিক্রি, মিষ্টি, দধি ও রসমালাইয়ের মধ্যে মশা মাছি পড়ে থাকা, নোংরা, অপরিস্কার ও শ্বেত শ্বেতে জায়গায় খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে হোটেল ধানসিঁড়ি কে ১৫ হাজার টাকা ও হোটেল নিউ বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি, পঁচাবাসী খাবার বিক্রি ও দধির গায়ে উৎপাদনের ও মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকাসহ বিভিন্ন অপরাধে দুইটি হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..