কালীগঞ্জ বারোবাজারে খাদ্য সামগ্রীর মোড়কে মেয়াদকাল না থাকায় জরিমানা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: খাদ্য সামগ্রীর মোড়কে মেয়াদকাল লেখা নেই। ওই খাবার বিক্রি করার অপরাধে ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারের  কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভূপালী সরকার জানান, দোকানের খাবার সামগ্রীর মোড়কে মেয়াদকাল নেই,সেই খাদ্য সামগ্রী বিক্রি করার অপরাধে রবিবার বিকেলে উপজেলার বারোবাজারের এ আর স্না কস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী হাবিবুর রহমানের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় এ জরিমানা আদায় করা হয়। এ সময় বারোবাজার পুলিশ ফাঁড়ির এস আই মনির ও এ এস আই তরিকুলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।