× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

বাসায় ঢুকে মন্ত্রী নারায়ন চন্দের জামাতাকে গুলি

admin
হালনাগাদ: শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাস কুমার দত্তকে (৫০) বাসায় ঢুকে করে গুলি করেছে দুর্বৃত্তরা।  প্রভাস কুমার দত্ত বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নগরীর বকশীপাড়ার বাসায় প্রভাষ কুমার দত্তকে (৫০) গুলি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাসায় ফেরেন প্রভাস চন্দ্র দত্ত। দরজা খুলে যে মুহূর্তে বাসায় ঢুকবেন, তখনই এক মুখোশধারী তাকে গুলি করে পালিয়ে যান।

প্রভাষের বড় শ্যালক ড. বিশ্বজিৎ চন্দ্র বলেন,  তার কোনও শত্রু ছিল না। কেন এ ঘটনা ঘটল তা প্রভাষ সুস্থ না হওয়া পর্যন্ত বলা কঠিন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনা-৫ আসনে যেহেতু বাবা সংসদ সদস্য প্রার্থী। তাই তাকে নির্বাচনে ক্ষতিগ্রস্ত করতে মানসিক চাপে ফেলার লক্ষ্য নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী এ হামলা করে থাকতে পারে।’

প্রতিবেশীরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় প্রভাস চন্দ্রকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই তার অস্ত্রোপচার করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি মো. মন্তাজুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..