× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা
হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে অনুষ্টিত সভাতে সভাপতিত্ব
করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবুতালিব।
সভাতে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা র্নিবাহী অফিসার রেজওয়ানা
নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক
হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির
মাওলানা ওলিউর রহমান। এ সভার মাধ্যমে এমপির সহযোগিতার প্রাপ্ত একটি হরমোন এ্যনালাইসিস মেশিন
হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সভার শুরুতেই কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমানুল্লাহ আল মামুন
হাসপাতালের বর্তমান সেবার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি সভাতে জানান, হাসপাতালের প্রাচীন পুরাতন
ভবনটি সংস্কার প্রয়োজন ও ডাক্তারদের বসার রুম সংকট রয়েছে।
এছাড়াও অ্যাম্বুলেন্স ড্রাইভার, পর্যাপ্ত
ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট আছে। বতমানে প্রেষনে বাইরে কর্মরত
ডাক্তার ও নার্সদের হাসপাতালে ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরেন। সভাতে এমপি আবু তালিব বলেন, সরকার ইতিমধ্যে এ হাসপাতালটি ১০০ শর্ষ্যা করার ঘোষনা দিয়েছেন। কালীগঞ্জ তার প্রথম পর্যায়ের তালিকাতেও আছে। এ হাসপাতালের ডেপুটেশনে যাওয়া ডাক্তার নার্সদের ফিরিয়ে আনার ব্যবস্থাসহ সকল সমস্যা পর্যায়ক্রমে নিরসনের উদ্যোগ নিবেন বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভাতে অন্যান্যদের মধ্যে আরও
বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, নয়ন
খন্দকার, হাসপাতাল কর্মরত অনয়ান্য ডাক্তার ও অফিস কর্মকর্তাগন।


এ ক্যটাগরির আরো খবর..