মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলায় ১১ টি ইউনিয়নের কিছু কিছু গ্রামের মোড়ে ব্র্যাক জি.কিউ.এ.এল কর্মসূচি সাইনবোর্ডে লেখা আছে “আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবে সপ্ন নিয়ে” তার পরেও বাল্য বিয়ে হয়ে যাচ্ছে এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গার্জিয়ানদের অফিসে ডেকে এবং মোবাইল কোট বসিয়ে বাল্য বিবাহ রোধ করে এবং জেল জরিমানা করার পরেও শোনা যাচ্ছে রাত ২ টার পরে বাল্য বিবাহ হচ্ছে।
ম্যারিজ রেজিষ্ট্রারের দায়িত্ব থাকা সত্বেও মেয়েদের বয়স কম হওয়ায় টাকার লোভে রেজিষ্ট্রারি বইতে কাবিন না করে সাদা কাগজে কাবিন করে বিবাহ পরিয়ে দিচ্ছে এবাল্য বিবহের প্রতি কেহ খেয়াল করছেনা। আবার অনেক সময় মেয়েদের বয়স কম হওয়ায় গার্জিয়ানরা মেয়ের বিবাহ দেওয়ার দায়ে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদের বয়স বাড়িয়ে দিয়ে জন্ম সনদ করে কাবিন মূলে রেজিষ্ট্ররি করে বিবাহ দিচ্ছে। এই দুই পন্থার কারনে বাল্য বিবাহ রোধ হচ্ছে না।
বাল্য বিবাহ হয়েই যাচ্ছে। বাল্য বিবাহ রোধ করতে হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকের সম্মতি ক্রমে বিবাহ দিলে বাল্য বিবাহ রোধ করা কিছুটা সম্ভব এর পরেও সমাজ সচেতনতা করে ও গ্রামের পাঠশালার মাধ্যেমে অভিভাবকদের বুঝিয়ে বাল্য বিবাহ রোধ করা যেতে পারে। তাই সকলকে সজাগ হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। যাতে অল্প বয়সে স্বাস্থ্যহানী ও মাতৃত্বের মৃত্যুর ঝুকি না ঘটে। এ ব্যাপারে স্কুলে টিভিতে পাঠ্য পুস্তকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ব্যাপক প্রসার আনলে বাল্য বিবাহ রোধ করা যাবে বলে আশা করা যায়।