× Banner
সর্বশেষ
বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের রামপালে সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
নিয়োগে অনিয়মের অভিযোগ

বাগেরহাট জেলার রামপালে বাইনতলা ইউনিয়নে অবস্থিত সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের চারটি শুন্য পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা । গত রবিবার (১৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কোর্ট ফি’র মাধ্যমে এ অভিযোগ দ্বায়ের করেন কমিটির ৫ সদস্য।

অভিযোগ পত্র সূত্রে জানাযায়, চলতি মাসের ২ তারিখে ৪টি শূন্য পদে লোকবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চাকুরী প্রার্থীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে অনৈতিক অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে অযোগ্য প্রার্থিদের চাকুরী দেওয়ার চেষ্টা করছেন । এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্যগন সভাপতিকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করলেও সে কোন রকম অনিয়ম থেকে ফিরে আসছে না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয় ।

আভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয় যে, এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে এবং বিদ্যালয়ের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করলেও সভাপতি বাবুর দোহাই দিয়ে তিনি‌ এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবেন‌না বলে জানান।

এমতবস্থায়, অভিযোগকারীরা বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান শিক্ষক তুহিন বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ সত্য, আমি জানি এখানে অনৈতিক অর্থনৈতিক লেনদেন হচ্ছে, তাই আমি চাই এলাকাবাসীকে সাথে নিয়ে বিষয়টি সুষ্ঠ সুরাহা হোক ।

এ ব্যাপেরে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি বিধান চন্দ্র পাল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নামে কোন অভিযোগ হয়েছে তাই আমি জানি না, তবে অভিযোগকারীরা আমার সুনাম ক্ষুন্ন করতে এ ধরনের মিথ্যা অভিযোগ এনেছেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..