বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বাগেরহাটের চিতলমারীতে ৪০২ পিচ ইয়াবাসহ নারী আটক  

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ৪০২ পিচ ইয়াবাসহ আয়েশা আক্তার (৩৮) নামের এক নারীকে আটক করেছেন। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মন্ডল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইজনকে আসামী দিয়ে একটি মামলা দায়ের করেছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওই নারীকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী আয়েশা আক্তারের স্বামী মোঃ মাসুদ শেখ (৪১) পলাতক রয়েছেন। মোঃ মাসুদ শেখ উপজেলার পরানপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। ইয়াবাসহ নারী আটক

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘পুলিশ সুপার মহাদয়ের নির্দেশে চিতলমারীতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় মন্ডল সংগীয় ফোর্স নিয়ে পরানপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০২ পিচ ইয়াবাসহ আয়েশা আক্তারকে আটক করে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী মোঃ মাসুদ শেখকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।