× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

স. এম সাইফুল ইসলাম কবির

বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
গৃহবধুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের চিতলমারীতে সুখি বেগম (২৫) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বারাশিয়া বিলের মধ্যে মৎস্য ঘেরের পাড়ের ঘরের আড়ার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।

অন্তঃসত্ত্বা গৃহবধু উপজেলার বারাশিয়া গ্রামের ওবাইদুল্লাহ ওরফে বাঘার স্ত্রী এবং বড়বাড়িয়া গ্রামের হাসেন শেখের মেয়ে।

নিহতের চাচা জাকির শেখ বলেন, বিয়ের পর থেকেই স্বামী ওবাইদুল্লাহ ও তার পরিবার সুখীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। কয়েকবার মারধর ও নির্যাতনও করেছে তারা। আমাদের মনে হয় যৌতুকের জন্য ওরা সুখীকে মেরে ঝুলিয়ে রেখেছে।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এক ধরণের দাবি করেছেন। আমরা সে বিষয় খতিয়ে দেখছি। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..