আওয়ামীলীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন হয় আর জামায়াত-বিএনপি আসলে গচ্ছিত সম্পদ লুটপাত করে খায়। আওয়ামীলীগের ১৫ বছর সরকার আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা’ দিন, রাত, সপ্তাহ! এমনকি মাসব্যাপী অকপটে হিসাব করতে থাকলেও তা গুণে শেষ করা যাবে না। একমাত্র শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে যে পরিমাণের উন্নয়ন হয়েছে তা নিজামপুর ইউনিয়নবাসী দু’নয়ন বুলিয়ে দেখেন। বলেছেন যশোর-১, (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বৃহস্পতিবার দিনব্যাপী যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে- নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়, সোনানদীয়া-গাতিপাড়া দাখিল মাদ্রাসা, মুক্তিযোদ্ধা জি.কে.জি.এস বালিকা বিদ্যালয়, গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কেরালখালী-পাড়িয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্ব-স্ব শিক্ষালয়ের বহু কক্ষ বিশিষ্ঠ নব-নির্মিত ৪তলা ভবন উদ্বোধন ও চান্দুরিয়ার ঘোপে মাটি কেটে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দোয়া শেষে প্রধান অতিথির বক্তব্য প্রদাণকালে এসব কথা বলেন তিনি।
নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আযাদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এসকল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেরালখালী-পাড়িয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ও নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শেখ আফিল উদ্দিন এমপি সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশিদার হওয়ার আহবান জানান। বলেন, ফরাসির বিখ্যাত লেখক ভলোতেয়ার বলেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। সেখানে ভারতের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ও ধর্মীয় সাধক স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা নয়, সুশিক্ষায় জাতির মেরুদন্ড। সেখানে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দিবানিশি পরিশ্রম করছেন। যার ফল আমরা অচিরেই দেখতে পাবো। আপনার আমার সন্তান এগিয়ে চলেছে দূর্দান্ত গতিতে। দেখতে পাবেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ উন্নয়নে নেতৃত্ব দেবে। যেকারণে আওয়ামীলীগ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের ষোষণা দিয়েছেন।
এসকল অনুষ্ঠানে সাংসদ শেখ আফিল উদ্দিন দলীয় নেতা-কর্মীদের আরও উজ্জ্বীবিত হয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা সাধারণ জনতার মধ্যে উপস্থাপণ করার আহবান জানান। তিনি দলের ভিতর সকল ভেদাভেদ ভূলে সাধারণ মানুষের সাথে থাকতে বলেন। একইসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আওয়ামীলীগের নৌকার ভোট ঘরে তোলার আহবান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোটে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার তাগিদ দেন।
এসময় শেখ আফিল উদ্দিন এমপি’র রাজনৈতিক সহচর হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ ক্যটাগরির আরো খবর..