শরিফুল ইসলাম, শার্শা ॥ যশোরের শার্শার বাগআঁচড়ার টিএন্ডটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গেছে। রবিবার ভোরে টিএন্ডটি ভবনের জেনারেটর কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
টিএন্ডটি অফিসের লাইন অপারেটর রুবেল মোল্লা জানায়, রবিবার ভোরে টিএন্ডটি ভবনের জেনারেটর কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মূহুতের মধ্যে কক্ষে থাকা অটো পাওয়ার জেনারেটর, ৪৮টি ব্যাটারী, উন্নত পিচ বোর্ড সহ আনুসাঙ্গিক জিনিসপত্র পুড়ে যায়। স্থনীয় লোকজন তড়িঘড়ি করে পানি দিয়ে আগুন নিভিয়ে নিয়ন্ত্রন করে ফেলে।
এব্যাপারে খুলনা বিভাগীয় প্রকৌশলী লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে।