× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Indian-Onion-benapole.jpg

ভারত অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। রফতানিকারকরা ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতে পারবেন। অবিলম্বে রফতানি কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতের ভোক্তা বিষয়ক অধিদফতরের সচিব রোহিত কুমার সিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

রোহিত কুমার সিং জানিয়েছেন, বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ, মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ অবিলম্বে রফতানির অনুমতি দেয়া হয়েছে। ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ রফতানি করার অনুমতি দেয়া হয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে।

রোহিত কুমার সিং আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মাসের শুরুর দিকে ভারত সফরের সময় বাংলাদেশের বাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের সময় ড. হাছান ওই পণ্যগুলো বাংলাদেশে রফতানির জন্য আবেদন করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..