আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশকে সুখী সমৃদ্ধি দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয়ে মাঠে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে এমসয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানার ওসি মশিউর রহমান প্রমুখ।
রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। শুধু প্রধানমন্ত্রী চাইলে হবেনা সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলে এই দেশটাকে উন্নত বিশ্বে একটি সমৃদ্ধি দেশ হিসেবে তুলে ধরা যাবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের কাজ করে যাচ্ছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ প্রত্যেক সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। এই সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার মানুষের উন্নয়নে সব সময় কাজ করে এবং করে যাবে।
রমেশ সেন বলেন, পৃথিবীর ১০টি দেশ উন্নয়নের দিকে এগিয়ে গেছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। এই উন্নয়নের ধাঁরা সঠিক ভাবে চললে আগামী ১৮ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তরিত করতে পারব।
আলোচনা সভা শেষে চিলারং ইউনিয়ন বিএনপির সভাপদি আব্দুস সামাদের নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মী ও চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা আইয়ুব আলীর নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।