× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির অনুষ্ঠান শুক্রবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামী শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘৪৬তম স্বাধীনতা দিবস: টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক এ অনুষ্ঠানের। আলোচনা শেষে পল্লীকবি জসীম উদ্দীনের ‘বেদের মেয়ে’ অবলম্বনে সৈয়দ শামসুল হক রচিত ‘চম্পাবতী’ নাটকটি মঞ্চস্থ হবে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।


এ ক্যটাগরির আরো খবর..