× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের নিষেধাজ্ঞা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে সংবাদকর্মীরা আর ইচ্ছেমতো যাতায়াত করতে পারবেন না। তাদের জন্য মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে ব্যাংক। যদিও গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে যাতায়াতে অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে।

বুধবার (২৩ মার্চ) থেকে সব বিভাগের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে দেশের ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রক সংস্থার সব বিভাগেই সংবাদকর্মীদের যাতায়াতের সুযোগ ছিলো।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত থেকে অর্থ লোপাটের পর গভর্নর আতিউর রহমানের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরের অব্যাহতির পর পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদকর্মীদের উপস্থিতিও বেড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন, অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে।

আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেবো।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..