অর্থনৈতিক ডেস্ক: ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কৌশিক বসু।
তিনি আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩ টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে গণবক্তৃতা দেবেন ।
তার বক্তৃতার বিষয় “বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা।” তাঁর আগমন উপলক্ষে আগামীকাল ৭ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন হবে।
রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।