× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

পিআইডি

টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ বিজনেস সেমিনার

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। দূতাবাস ও জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।

সেমিনারে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিনিয়োগের একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য। সম্প্রতি স্বাক্ষরিত ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (EPA)-কে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে তিনি জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের সাত হাজারেরও বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।  এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়া জাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইটি খাতে বাংলাদেশের সক্ষমতা ও বিশাল দক্ষ জনশক্তির কথা তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।

সেমিনারে আলোচকগণ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের নানা কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। JETRO ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সম্ভাবনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। Sumitomo Corporation-এর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইউনিটের টিম লিডার শোতা পাকু বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এর আধুনিক ও বিনিয়োগবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়া, BJIT Inc.-এর প্রতিনিধি ইওতো সুজিদে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে নিয়োজিত বিশাল দক্ষ জনগোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে এই বিপুল মেধাসম্পদকে বৈশ্বিক প্রয়োজনে যথার্থভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের শেষ অংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে JETRO-র প্রতিনিধিরা জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন JETRO-এর সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থাটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমোরা। অনুষ্ঠানে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের শতাধিক প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..