× Banner
সর্বশেষ
বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ এক নম্বর হতো যদি গুম-খুন নিয়ে রিপোর্ট হতো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, গুম-খুন নিয়ে টিআইবির রিপোর্ট থাকলে বাংলাদেশের অবস্থান এক নম্বর হত।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘জিয়াউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্যেররাজনীতি, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এ আলোচনা সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খাঁন বলেন, দুর্নীতি নিয়ে টিআইবি আজকে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ১৪ থেকে ১৩তম অবস্থানে নেমে এসেছে। কিন্তু দু:খের বিষয় গুম খুন নিয়ে টিআইবির রিপোর্ট নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করত।

তিনি বলেন, অতীতের ইতিহাস বলে, আওয়ামী লীগের আমলেই বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। কিন্তু মুশকিল হল আমরা তাদের চাপার (অপপ্রচার) সাথে পারি না।

বর্তমান সরকার গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ১৯৭৫ সালে দেশে প্রথম বারের মত গণতন্ত্র হত্যা হয়েছিল। তারপর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুউদ্ধার করেন। কিন্তু ২০১৪ সাল থেকে দেশের গণতন্ত্র আবার আইসিইউতে চলে গেছে।

যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি কিন্তু তারা যখন জিয়াউর রহমান সম্পর্কে সমালোচনা করে মাঝে মধ্যেঅসহ্য লাগে বলেও মন্তব্য করেন এই প্রবীন রাজনীতিবিদ।

একই আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা (আওয়ামী লীগ নেতা) জিয়াউর রহমানের সমালোচনা করে থাকেন তাদের বুঝতে হবে তারা যেন তাদের জাতির পিতা বঙ্গবন্ধুকেই  অস্বীকার করছে। কারণ জিয়াকে বীর উত্তম পদবি বিএনপি নয় তাদের নেতাই দিয়েছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মনির খানের সঞ্চালনায় আলোচনা সভায়  আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক মাহবুব উল্লাহ, ছড়াকার আবু সালেহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..