× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল-৬ নৌকা নিয়ে কটুক্তি করায় ক্ষিপ্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
বরিশাল-৬ নৌকা নিয়ে কটুক্তি

ইউপি চেয়ারম্যান কর্তৃক নৌকা প্রতীক নিয়ে অশালীন মন্তব্য করে বক্তব্য দেওয়ায় চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এবার উল্টো ওই ইউপি চেয়ারম্যানকে স্ব-পরিবারকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অন্যত্র বেড়াতে যাওয়ার বক্তব্য দিয়েছেন নৌকার প্রার্থী। এনিয়ে চলছে নানা আলোচনা। ঘটনাটি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের।

সোমবার সকালে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক অভিযোগ করে বলেন, গত ২৩ ডিসেম্বর উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার স্বতন্ত্র প্রার্থীর পক্ষালম্বন করে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার উন্নয়নের প্রতীক নৌকাকে ‘উলঙ্গ নৌকা’ আখ্যায়িত করে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন।

আব্দুল হাফিজ মল্লিক আরও বলেন, ওই বক্তব্যের পাল্টা বক্তব্য হিসেবে হানিফ তালুকদারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তিনি যদি শেখ হাসিনার নৌকাকে সহ্য করতে না পারেন তাহলে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্ব-পরিবারে তিনি যেন অন্যত্র বেড়াতে যান। তবুও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা নিয়ে যেন তিনি আপত্তিকর বক্তব্য থেকে বিরত থাকেন। এই বক্তব্যকে কলুষিত করে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ এনে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলেও নৌকার প্রার্থী অভিযোগ করেন।

অপরদিকে নৌকা প্রতীক নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ২৪ ডিসেম্বর বিকেলে সেনেরহাট বাজারে ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।


এ ক্যটাগরির আরো খবর..