× Banner
সর্বশেষ
আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে

ডেস্ক

বরিশাল শায়েস্তাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় এ আগুনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশাল সদর দফতর।

তারা জানায়, ‘শায়েস্তাবাদ বাজারের খালপাড় লাগোয়া একটি চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। পরে আগুনে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী আরও সাতটি দোকান পুড়ে ভস্মিভূত হয়।’

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক সিকার জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে চারটি ইউনিটের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও জানান, ‘আটটি দোকানের মধ্যে মুদি, খাবারের হোটেল রয়েছে। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।’


এ ক্যটাগরির আরো খবর..