× Banner
সর্বশেষ
অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে ছিনতাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

সংবাদ দাতা (রিপন দাশ): বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে আজ সকাল আনুমানিক সাড়ে ছয়টায় মানিব্যাগ ও মোবইল কেড়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

মৃদুল চন্দ্র সিংহ (৩৭) সি.ই.পিজেডে ‘এইসকেডি ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের চাকুরিজীবী।  প্রতিদিনের মত অফিসে যাওয়ার জন্য তার ঘাট ফরহাদবেগস্ত বাসা থেকে বের হয়ে আন্দরকিল্লা মোড়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবক তার গতিরোধ করে। “পরে আরও তিন-চারজন মিলে ছুরি দেখিয়ে মৃদুলের সঙ্গে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়”। ব্যাগে প্রায় তিন হাজার  টাকা ছিল বলে মৃদুল সাংবাদিকদের জানিয়েছেন।

ইদানিং নগরীতে ছিনতায়ের পরিমান দিন দিন বাড়ছে। নগরীরতে ছিনতাইপ্রবণ হিসেবে পুলিশের খাতায় কোতোয়ালি থানার লাভ লেইন থেকে নেভাল অ্যাভেনিউ, এমএ আজিজ স্টেডিয়াম থেকে সিআরবি কাঠের বাংলো, টাইগারপাস মোড় থেকে কদমতলী, ডিসি হিল থেকে রাইফেল ক্লাব, শহীদ মিনার এলাকা, সার্সন রোড, আসকার দিঘীর পাড় থেকে গণি বেকারি মোড়, রহমতগঞ্জ এলাকা চিহ্নিত।

এছাড়াও নিউমার্কেট, বিআরটিসি মোড় এলাকায় মোবাইল ছিনতাইকারীরা সক্রিয়। চকবাজার থানার কলেজ রোড,  খুলশী থানার জাকির হোসেন রোড, আমবাগান এলাকা, পতেঙ্গা থানার কাঠগড়, হালিশহর থানার বড়পোল এলাকা, বায়েজিদ বোস্তাামী থানার মুরাদপুর অক্সিজেন রোড, ষোলশহর-বায়েজিদ বোস্তামী সড়ক এলাকায়ও অহরহ ছিনতাই হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..