× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবেমন্ত্রী -মো.শাহাব উদ্দিন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশে বনের জায়গা অপতুল্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন দেশে ২৫ ভাগ বন করতে হবে। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে।বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন।

বর্তমান অবস্থানে যেটা আছে, সেটা ২৫ ভাগে নিতে হলে আমাদের বনভূমির জায়গাটাকে প্রথমে উদ্ধার করতে হবে। যারা বনের জায়গা দখল করে রেখেছে, সেই জায়গা পূর্ণদখল করে আবার গাছ লাগাতে হবে। বন দখরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেন ভবিষ্যতে আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পায়। তাই দেশের স্বার্থে, জাতীর স্বার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আওয়ামীলীগের নেতাকর্মীদের বন বিভাগকে সহযোগীতা করার আহবান জানান তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জম্মবার্ষীকিতে সারা দেশে ১ কোটি গাছ রোপন করা হবে। এজন্য শুধু গাছ লাগালে চলবে না, পরিবেশ রক্ষায় যা যা করা দরকার সবই করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় নওগাঁর পত্নীতলায় বন বিভাগের পাইকবান্ধা রেঞ্জ অফিস পরির্দশন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুজ্জামান সরকার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, নজিপুর পৌর মেয়র রেজাউল করিব চৌধুরী, পাইকবান্ধা রেঞ্জের বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..