× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু র ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কোতে আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় নবীগঞ্জে প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা

admin
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় দিবসটি উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে বিশাল এই বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে শোভাযাত্রায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, মুক্তযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউপ, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন বীর (প্রতিক), উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, নজরুল ইসলাম, আশিক মিয়া, বজলুর রশীদ, মুহিবুর রহমান হারুন, ছাইম উদ্দিন, সত্যজিত দাশ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, খয়রুল ইসলাম চৌধুরী, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, ডাঃ চম্পক কিশোর শাহা, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, নিলূফা ইসলাম, দুলাল চৌধুরী, কাউন্সিল আলাউদ্দিন, বাবুল দাশ, আব্দুস সালাম, জাকির হোসেন, ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাছিমা, রোকেয়া বেগম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন,প্রেসক্লাবের সহ সভাপতি সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, শিক্ষক কাঞ্চন বনিক, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, জেলা ছাত্রলীগের সহ সভাপতি খূর্শেদুল আম মফিজ, গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, আবুল হোসেন, মহিনুর রহমান ওহি প্রমুখ।

এ দিনটি উদযাপনের লক্ষে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়, পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভভিত্তিক চলচ্চিত্র (ওরা ১১ জন) প্রদর্শন করা হয়। শেষে গত শুক্রবার অনুষ্ঠিত চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুনে দেন অথিতিবৃন্দ। শোভাযাত্রায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে পৃথক ব্যানার নিয়ে এবং পৌরসভার প্যানেল মেয়রের নেতৃত্বে পৌর পরিষদের ব্যানার নিয়ে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আজ আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি লাভ করায় রাজাকার আলবদরা ইর্ষান্বিত হয়ে মুখ চুলকাচ্ছে। তাই এেদর পরিহার করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান।


এ ক্যটাগরির আরো খবর..