× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেবব্রত রায় দীপন

ফেনসিডিল পার্সেল করতে গিয়ে সিলেটে আটক ৩

ACP
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অভিনব পন্থায় পেনসিডিল পার্সেল করতে গিয়ে সিলেটের র‌্যাবের হাতে ৩ জন মাদককারবারি আটক হয়েছেন। মঙ্গলবার ২৯ জুলাই রাত পৌন ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল নগরীর জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের আটক করে। জানা গেছে ,কৌশল হিসেবে তারা বাচ্চাদের পায়জামা ও আন্ডারওয়্যারের ভেতরে মাদক লুকিয়ে পার্সেল করার চেষ্টা করছিল।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই রাত পৌন ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে। এ সময় তিনজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদকের চালান পার্সেল করতে এসেছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ব্যক্তিদের দেখানো মতে তাদের সঙ্গে থাকা প্লাস্টিক বস্তার ভেতর আন্ডারওয়্যার ও বাচ্চাদের পায়জামায় বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুশিয়ারা গ্রামের মো. মোতালিবের ছেলে মো. আরমান (৩৪), শাসনের বাগ গ্রামের মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া (৪১), মো. নান্নু মিয়ার ছেলে মো. ইমন (২৭)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..