× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

ফিটনেস ট্র্যাকার নাকি ‘বড়ি’?

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: খুব শিগগিরই হয়তো পানি দিয়ে গিলে ফেলা ‘প্লাস্টিকের পিল’ যোগান দিতে পারবে স্বাস্থ্যের খবরাখবর। বুঝতে একটু জটিল মনে হতেই পারে। সহজ করে বললে, ছোট বাদাম-আকারের একটি প্লাস্টিকের পিল সেবন করলে সেটিই শরীরের ভেতর থেকে সব তথ্য পাঠাবে কাছের কম্পিউটারে।

ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা এমন এক সেন্সর বানিয়েছেন যা শরীরের ভেতর থেকে রোগীর হৃদস্পন্দন আর শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করবে।

ছোট এই পিল তথ্য সংরক্ষণ করে কোনো তারের সংযোগ ছাড়াই কাছের কোনো কম্পিউটারে পাঠিয়ে দেবে। আর এই রেকর্ডিং ব্যবহার করে গবেষকরা রোগীর হৃদস্পন্দন আর শ্বাসপ্রশ্বাসে হার শনাক্ত করতে পারবেন।

গবেষণার সহ-নেতৃত্বদানকারী আর অন্ত্রবিদ জিওভানি ট্র্যাভারসো বলেন, “এই ডিভাইসের মাধ্যমে যথাযথ নিখুঁতভাবে হৃদস্পন্দন আর শ্বাসপ্রশ্বাসের হার নির্ণয় করতে পারব আমরা।”

ঘুমের ওষুধ খাইয়ে শান্ত রাখা ছয়টি শুকরের উপর এই পিলগুলো ব্যবহার করে পরীক্ষা চালান গবেষকরা। পরবর্তী ধাপে আরও কিছু পরীক্ষার মাধ্যমে মানুষের জন্য এই পিল বানানো হবে।

সেই সঙ্গে হাসপাতালের বাইরেও ক্রীড়াবিদ, সামরিক বাহিনীর ব্যক্তি ও অন্যান্যরা যাতে এই বড়ি ব্যবহার করতে পারেন সে প্রক্রিয়াও দাঁড় করানোর পরিকল্পনা করেছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..