× Banner
সর্বশেষ

অর্থ সংগ্রহ সহায়তায় ফেসবুক

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ সংগ্রহে সহায়তা করতে নতুন টুল নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। দাতব্য তহবিলের জন্য এ উদ্যোগ নিয়েছে ফেসবুক। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটির এ উদ্যোগে সাইন-আপের সংখ্যা ৩৭।

যুক্তরাষ্ট্রে এ মূহুর্তে নিষিদ্ধ হলেও, পরিবেশ রক্ষায় কাজ করা আন্তর্জাতিক এনজিও ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড আর স্ক্লেরোসিস নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল মাল্টিপল স্ক্লেরোসিস সোসাইটিসহ প্রাথমকিভাবে পরীক্ষাকারীরা সামনের মাসগুলোতে ফেইসবুকের সঙ্গে এমন আরও অ-লাভজনক টুল নিয়ে পরীক্ষা চালাবে।

নতুন টুলগুলোর মধ্যে একটি হচ্ছে ‘ফান্ডরেইজার’ নামের একটি ফিচার। কোনো নির্দিষ্ট ক্যাম্পেইনে অর্থ সংগ্রহে এ ফিচার ব্যবহার করা যাবে। অর্থ সংগ্রহের একটি লক্ষ্য নির্ধারণ করে ক্যাম্পেইনের ফেইসবুক পেইজে তহবিলের অগ্রগতি দেখানো হবে। সেই সঙ্গে একটি ‘ডোনেট’ বাটনও চালু করছে ফেইসবুক। তহবিল সংগ্রহে খোলা ফেইসবুক পেইজের ওয়ালে আর পোস্টগুলোতে এই বাটন দেখানো হবে। এটি অর্থদানে আরও উৎসাহ যোগাবে বলে আশা করছে ফেইসবুক।

ফেইসবুকের পণ্য ব্যবস্থাপনাবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট নাওমি গ্লেইট এক বিবৃতিতে বলেন, “বাটন দুটি ফেইসবুক থেকে বের না হয়ে একটি পেইজ ব্যবহার করেই তহবিলে সহায়তা যোগানো আর বন্ধুদের সঙ্গে তা শেয়ার করা সমর্থকদের জন্য সহজ করে দেবে।” ফেইসবুকের ১৫৫ কোটি ব্যবহারকারীর মধ্যে স্বেচ্ছাসেবক, প্রচারণাকর্মী আর দাতাসহ ‘বিশ্বব্যাপী ১৫ কোটিরও মানুষ কোনো একটি কারণে যুক্ত’ বলে জানান তিনি।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ পরবরর্তী সময়ে দানের জন্য অর্থ সংগ্রহের কাজ করেছিল ফেইসবুক। চলতি বছর এপ্রিলে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এক কোটি ডলার সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি।

তহবিলে নিয়মিত অর্থসংগ্রহের জন্য এটিই ফেইসবুকের প্রথম উদ্যোগ। এর ফলে প্রতিষ্ঠানটি জাস্টগিভিং- এর মতো বর্তমানে এ সেবাদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দীতা করবে বলে মনে করছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।


এ ক্যটাগরির আরো খবর..