× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির দাবি ঠাকুরগাঁওয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
ফাঁসির দাবি ঠাকুরগাঁওয়ে

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসির দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেব এ দাবি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে নির্মমভাবে হত্যাকান্ডে অংশ নেয় ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদসহ স্বাধীনতা বিরোধী চক্র। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ জন আসামীর মধ্যে ৫জন আসামীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পর আব্দুল মাজেদ গ্রেপ্তার হওয়ায় মুজিব জন্মশতবর্ষের সেরা উপহার বলে মনে করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা।
খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পাশাপাশি পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত বাকি ৫জন আসামীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানানো হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেব যৌথ বিবৃতিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত ঘাতক আব্দুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..