× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

পিআইডি

ফরিদপুরের শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

Dutta
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০২৪
ফরিদপুরের শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান

ফরিদপুর জেলার কলেজ পর্যায়ে  শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।
বুধবার ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল তার স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সালথা উপজেলার কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন অধ্যক্ষ  মোঃ ওবায়দুর রহমান।
নবকাম পল্লী ডিগ্রী কলেজ অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ উপজেলা পর্যায়ে মূল্যায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায়  জেলা প্রশাসক, এডিসি (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য মূল্যায়ন কমিটির সম্মানিত বিচারক মন্ডলীদের নবকাম পল্লী কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কলেজটির শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারায় সকলের সম্পৃক্ততা কামনা করছি।
কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান, জমিদাতা, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দসহ, স্থানীয় সকল শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, সহকর্মীবৃন্দসহ সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..