× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
বাসচাপায় একই পরিবারের ৩ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দীন।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) ও নাতনি রায়হান (আড়াই বছর)। নিহত অপর ব্যক্তির (৫৬) পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। পরে অটোরিকশার নয়জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি হেলালউদ্দীন বলেন, “সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে অভিযান চলছে।”


এ ক্যটাগরির আরো খবর..