ফরিদপুরে গৃহবধুর নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৪জন আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধুর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র গোপনে ধারণ পূর্বক তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে ৪জনকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের বিশেষ একটি অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের ভাঙ্গা থানা হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব-০৮ সুত্রে জানা যায়, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে রবিবার (৫ আগষ্ট) সকাল থেকে দুপুর আনুমানিক ২টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪জনকে আটক করে। এক গৃহবধুর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র গোপনে ধারণ পূর্বক তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে উপজেলার দারিয়ার মাঠ এলাকার শহিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩৩), তৈয়ব আলী শেখের ছেলে টিটু শেখ(২৪), শেখ ছান্নু মিয়ার ছেলে মো. জাহিদ মিয়া (২৮) ও কাপুড়িয়া সদরদী গ্রামের হাসমত মুন্সীর ছেলে রিপন মুন্সী (৩৮) কে আটক করা হয়।

ঘটনার বিবরনে জানা যায় যে, ভাঙ্গা উপজেলাধীন দরিয়ার মাঠ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত জনৈক গৃহবধুর স্বামী প্রবাসী হওয়ার কারণে পার্শ্ববর্তী বাড়ীতে বসবাসরত মোঃ জাহিদুল ইসলাম(৩৩) অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় এবং কৌশলে উক্ত গৃহবধুর আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে উক্ত গৃহবধু তার এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জাহিদুল ইসলামসহ তার অন্য সহযোগি জাহিদ মিয়া, রিপন মুন্সী, টিটু শেখ উক্ত গৃহবধুর বাড়ীতে গিয়ে তার আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করে এবং তার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি এই চাঁদার দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতন্ডতা হয়। পরবর্তীতে উক্ত ভিকটিম তার এই আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন লোকের মোবাইলে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট সহায়তা কামনা করেন।

র‌্যাব-০৮, ফরিদপুর ক্যম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, রবিবার সকাল আনুমানিক ৫টা হতে দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদেরকে আটক করা হয়। এসময় এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর সদস্য আউয়াল মাঝি (২৭) কৌশলে পালিয়ে যায়। ধৃতকারীদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে ভিকটিম গৃহবধু ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।