মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহের আমজাদ,মেহেরপুর (১১/০৩/১৭) ঃ মেহেরপুরের সদর উপজেলার ষোলমারী গ্রামের বাঙ্গাল পাড়ার বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লা(৬৭) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে—– রাজেউন)।

গতকাল শনিবার বেলা ১১ টার দিকে শারীরিক ভাবে অসুস্থ্য হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে  মারা যান। এ দিন শনিবার  বিকেল সাড়ে ৫ টার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় নিজ গ্রাম শোলমারী কবরস্থানের পাশে । জানাজা শেষে কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা একরামুল মোল্লার দাফন সম্পন হয়েছে। তার স্ত্রী ও ২টি ছেলে, ২টি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাজা অনুষ্ঠানে মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন।

এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।