ঘূর্ণিঝড় ‘ফণীর’ আঘাতে পড়ে বাংলাদেশের আবহাওয়া অফিসের ওয়েবসাইট সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফণীর সর্বশেষ অবস্থা জানতে একসঙ্গে অনেকে ঢোকার চেষ্টা করায় সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়েছে সংস্থাটির ওয়েবসাইট।
আবহাওয়া অধিদপ্তরের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে পড়েছে সংস্থাটি। হট লাইনে ফোন করেও মানুষ আবহাওয়ার খবর জানতে পারছে না।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, একসঙ্গে অনেকে ঢোকার চেষ্টায় হ্যাং হয়ে গেছে ওয়েবসাইটটি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করে মানুষ আবহাওয়ার তথ্য জানতে পারছে না বলে জানান তিনি।





