× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

আবু নাসের, ফরিদপুর

ফরিদপুরে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২

ফরিদপুরে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিত করন শীর্ষ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ফরিদপুরের ৫০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি (আপিল বিভাগ) মোঃ নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও (অতিরিক্ত সচিব) মোঃ শাহ্ আলম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল।
এ কর্মশালায় মধ্য দিয়ে জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ ভবিষ্যতে তাদের কাজের পরিধি বাড়াতে পারবে এবং সাংবাদিকতায় দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..