× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

বেনাপোল প্রতিনিধি

প্রেমিকের টানে বাংলাদেশ আসা ভারতীয় কিশোরীকে পতাকা বৈঠকে ফেরত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
প্রেমিকের টানে বাংলাদেশ

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ভারতীয় এক কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর  করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বৃহস্পতিবার সকাল ১০  টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
 তাকে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এসময় সেখানে বিজিবি,বিএসএফ ও পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
৬ মাস আগে বাংলাদেশি যুবক সমর সরকারের সাথে ফেসবুকে পরিচয়,পরে বন্ধুত্ব থেকে প্রেম হয় ভারতের উত্তর ২৪ পরগনার রায়গঞ্জ উপজেলার গৌলইসারা গ্রামের পিংকী দাসের। ছেলের সাথে  সংসার বাঁধার আশায় পরিবারের কাউকে না জানিয়ে গত সপ্তাহে সীমান্ত পথে অবৈধ ভাবে বাংলাদেশ আসে পিংকি।  পরে  প্রেমিকের সাথে দেখা হওয়ার পর সে বিয়ে করতে অস্বিকার করলে ৫ দিনের মাথায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় পিংকি। কিন্তু  পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানান, অবৈধ  অনুপ্রবেশে যে আইনি প্রক্রিয়া তা শিথিল করে বিজিবি মানবিকতা দেখিয়েছে কিশোরীর প্রতি।  ভারতে এমন অপরাধে কাউকে  আটকের পর দেশে ফিরতে অনেক সময় ২ বছর থেকে ১০ বছর পর্যন্ত দির্ঘ সময় লাগার নজির রয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক  রেজাউল করিম জানান,গত ২৮ জুন চুয়াডাঙ্গা সীমান্ত পথে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশ এসেছিল বলে জানতে পেরেছি। বিজিবি উদ্ধার করে বিএসএফের কাছে কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করোছে।দ্রুত সময়ে হন্তান্তর কেবল দুই দেশের বন্ধুত্ব কারনে সম্ভব হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..