× Banner
সর্বশেষ
ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রেমিকার বিয়ের খবরে সিঙ্গাপুর প্রবাসী চাঁদবিলের তানিমের আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৩-১৭)  সিঙ্গাপুরের দক্ষিন ম্যারিনা শহরে ২২ তলা নির্মানাধীন ভবন থেকে পড়ে নিহত তানিমের লাশ নিজ বাড়ি চাঁদবিলে এসে পৌঁছেছে।

গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে তার লাশ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে পৌঁছায়। নিহত তানিমের লাশ নিজ বাড়িতে পৌছালে তার স্বজন, প্রতিবেশীদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ শনিবার সকাল ৯ টার সময় চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, প্রেমিকার বিয়ের খবর পাওয়ার পর ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর গত বুধবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০ টার দিকে ২২ তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করে তানিম হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..