মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৩-১৭) মেহেরপুরের মুজিবনগরে ৬০ পুরিয়া গাঁজাসহ কবিরা খাতুন (২৬) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিবনগর থানা পুলিশের এস.আই আবু তাহের এ অভিযান পরিচালনা করেন। আটক করিবার খাতুন একই উপজেলার বাগোয়ান গ্রামের জমীর খাঁনের স্ত্রী। এস আই তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগোয়ান গ্রামের নতুন পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক মহিলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।





