প্রেমিকার বিয়ের খবরে সিঙ্গাপুর প্রবাসী চাঁদবিলের তানিমের আত্মহত্যা

মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৩-১৭)  সিঙ্গাপুরের দক্ষিন ম্যারিনা শহরে ২২ তলা নির্মানাধীন ভবন থেকে পড়ে নিহত তানিমের লাশ নিজ বাড়ি চাঁদবিলে এসে পৌঁছেছে।

গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে তার লাশ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে পৌঁছায়। নিহত তানিমের লাশ নিজ বাড়িতে পৌছালে তার স্বজন, প্রতিবেশীদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ শনিবার সকাল ৯ টার সময় চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, প্রেমিকার বিয়ের খবর পাওয়ার পর ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর গত বুধবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০ টার দিকে ২২ তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করে তানিম হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।