× Banner
সর্বশেষ
পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গঠন করা হয়েছে। কমিটিতে অনারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ আব্দুল মালেক সভাপতি ও সার্জেন্ট (অবঃ) মোঃ কুতুবউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকার অবসর প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হামিদ খানের বাসভবন চত্বরে ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ আব্দুল মালেক, ওয়ারেন্ট (অবঃ) অফিসার মোঃ মোরতজা আলী, সার্জেন্ট (অবঃ) মোঃ কুতুবউদ্দিন প্রমুখ। পরে সেখানে কমিটি গঠন করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক ল্যান্স নায়েক কর্পোরাল (অবঃ) জাহাতাব আলী, সাংগাঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ আমজাদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ মফিজুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আনোয়ার হোসেন, কুটির শিল্প সম্পাদক অবসর প্রাপ্ত সৈনিক মরহুম গোলাম মুর্ত্তাজার স্ত্রী গোলাম আছিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ শাহিনূর রহমান, গন-শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মহিবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (অবঃ) সৈনিক মোঃ সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কর্পোরেল (অবঃ) মোঃ আবুল বাশার, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাবিলদার (অবঃ) মোঃ শহিদুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কর্পোরেল (অবঃ) মোঃ আব্দুল হামিদ, চিকিৎসা বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আকবর আলী ও নির্বাহী সদস্য কর্পোরাল (অবঃ) মোঃ নাসিরউদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..