× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

ধামইরহাটে আদিবাসী নারী ফুটবলারদের নিয়ে প্রমীলা ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
প্রমীলা ফুটবল টূর্নামেন্ট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার মিশন মাঠে আদিবাসী নারী ফুটবলারদের নিয়ে প্রমীলা ফুটবল টূর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকাল ৯ টায় বেনীদুয়ার যুব সংঘের উদ্যোগে ৮ টিমের এ খেলার উদ্বোধন করেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।

বেনীদুয়ার ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী’র সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বেনীদুয়ার আদিবাসী কিশোরী দল বনাম পতœীতলার চাঁনপুকুর আদিবাসী কিশোরী দল অংশগ্রহণ করেন। রেফারী প্রণয় কিষ্কুর নেতৃত্বে এই ক্রীড়া শৈলী অনুষ্ঠানে সহকারী পাল পুরোহিত বাপ্পীক্রুশ, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, আন্তনী হেমব্রম, ওয়ার্ড আ’লীগ সভাপতি রফিকুল আতিক কনক, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য জোনাস মার্ডি, বেনীদুয়ার যুব সংঘের অন্যতম সদস্য পংকজ তপ্ন, শিশির মার্ডি, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, নারী নেত্রী ইমেলদা মারান্ডী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় পতœীতলা, জয়পুরহাট জেলার, দিনাজপুরের বিরামপুর, ঘোড়াঘাট রাাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে আদিবাসী নারী ফুটবলার গণ অংশগ্রহণ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। বিকেল ৫ টায় চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলকে ৮ হাজার ও বিজিত দলকে ৬ হাজার টাকা পুরস্কৃত করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..