× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

প্রবৃদ্ধি গতিশীল রাখতে দক্ষ জনশক্তির বিকল্প নেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অবকাঠামো খাতে আরো উন্নয়নের পাশাপাশি প্রবৃদ্ধি গতিশীল রাখতে দক্ষ জনশক্তির বিকল্প নেই।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (প্রস্তাবিত) সম্পর্কিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) অধীনে এ সেমিনারের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, গত ৫ বছরে দেশে অবকাঠামো খাতে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এ উন্নয়ন ধরে রাখার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো স্থিতিশীল ও নীতি বাস্তবায়ন করতে এটা দরকার।

তিনি বলেন, দেশে অবকাঠামোতে অনেক জটিলতা ছিল, এখনো আছে। সর্বশেষ ৫-৬ বছরে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াতেই এটা নিয়ে অনেক কাজ হয়েছে।

উন্নয়নে মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে মুহিত বলেন, ‘কোনো একটি ধাপে ওঠার পর কিছুক্ষণ অবস্থান করে অন্য ধাপে যেতে হয়। এভাবে অনেক দূর যাওয়া যায়। আমরা যে অবস্থায় পৌঁছেছি, সে অবস্থা টেকসই করার জন্য মানবসম্পদের উন্নয়ন দরকার।’

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমানে ২২টি মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে। এসব ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়, তা পর্যাপ্ত নয়। প্রস্তাবিত জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল এসব খাতে অতিরিক্ত অর্থায়ন কার্যক্রম পরিচালনা করবে। ফলে বিদ্যমান প্রশিক্ষণ কাঠামোকে আরো শক্তিশালী ও বেগবান হবে।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের তুলনায় আমাদের মাথাপিছু প্রবাসী-আয় অনেক কম। এ জন্য বিদেশগামীদের প্রশিক্ষণ দেওয়া উচিত, বিশেষ করে ক্রমবর্ধমান বাজারের জন্য এটা খুব জরুরি।’

অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রস্তাবিত জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক আবদুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাজু হি কোহি গুচি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..