× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা – স্বাস্থ্যমন্ত্রী সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী

পৃথিবীর মানচিত্রে নতুন ইতিহাসের সূচনা করলো জিলান্ডিয়া

admin
হালনাগাদ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

আমরা এতোদিন ধরে জেনে এসেছি এই বিশ্বে মোট সাতটি মহাদেশ আছে। পৃথিবীর বুকে অষ্টম মহাদেশের হদিশ পাওয়া নিয়ে আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বে। এবার কি তবে পৃথিবিতে নতুন ইতিহাস আসতে চলেছে? এমনই এক আশ্চর্য তথ্য দিল বিজ্ঞানীরা । একদল মার্কিন বিজ্ঞানী দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে জলের তলায় আরও একটি মহাদেশ লুকিয়ে আছে তার হদিশ পেল। ভৌগোলিকের দিক থেকে এই মহাদেশ নিউজিল্যান্ডের ঠিক নিচে। হদিশ পাওয়া এই মহাদেশটির বেশির ভাগই দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর অধিকাংশ বর্তমানে মহাসাগরের জলের তলায়। নিউজিল্যান্ড খুব কাছে অবস্থিত হওয়ায় নতুন মহাদেশের নাম ‘‌জিলান্ডিয়া’‌ রেখেছে বিজ্ঞানীরা।

সম্প্রতি আমেরিকার ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন (এনএসএফ)-এর ৩২ সদস্যের একটি বিজ্ঞানীদের দল গবেষণামূলক জাহাজে করে প্রায় দুই মাস ধরে ওই অঞ্চল গবেষণা চালায়। গবেষণার শেষে তাঁরা এই তথ্য প্রকাশ করে। বিজ্ঞানীদের জানান, আনুমানিক ৮ কোটি বছর আগে এই মহাদেশটি জলের উপরে ছিল। সেখানে মানুষসহ নানা প্রজাতির প্রাণীদেরও বাস ছিল। জিলান্ডিয়ার বেশিরভাগ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ কিলোমিটার জলের নিচে। এর আয়তন আনুমানিক ৪৯ লক্ষ ২০ হাজার স্কোয়ার কিলোমিটার বলে প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা আরও জানান, গবেষণামূলক এই অভিযানের ফলে পৃথিবীর ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সন্ধান পাওয়া গেল। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই গবেষনার মাধ্যমে পৃথিবীর ইতিহাস সহ ভূখণ্ডের অভ্যন্তরের প্লেটের গঠন পদ্ধতি সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে বলে দাবি এনএসএফ বিজ্ঞানীদের।

প্রকাশিত গবেষণা নিবন্ধের প্রধান লেখক নিউজিল্যান্ডের ভূতত্ত্ববিদ নিক মর্টিমার বলেন, জিলান্ডিয়াকে কেন মহাদেশ বলা যাবে না, প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা প্রায় গত দু্ই দশক ধরে চালানো গবেষণায়।

তিনি আরও বলেন, পৃথিবীর মহাদেশের তালিকায় আরেকটি নাম যুক্ত করাটাই কেবল তাদের লক্ষ্য নয়, এর একটা বিরাট বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। “একটি মহাদেশ যে সাগরে তলিয়ে যাওয়ার পরও তা অখন্ড থাকতে পারে, তা সাহায্য করবে এটা বুঝতে কিভাবে পৃথিবীর উপরিভাগের স্তর ভেঙ্গে মহাদেশগুলো তৈরি হয়েছিল তা বুঝতে।” তাহলে জিলান্ডিয়ার নাম আরেকটি মহাদেশ হিসেবে কি যুক্ত হবে ভুগোলের পাঠ্য বইতে? সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও অনেকদিন। কারণ মহাদেশের স্বীকৃতি দেয়ার জন্য কোন আন্তর্জাতিক ফোরাম নেই। বেশিরভাগ বিজ্ঞানী যদি মেনে নেন যে জিলান্ডিয়া আরেকটি মহাদেশ, তাহলে হয়তো কোন একদিন আমরা শিখবো, পৃথিবীতে সাতটি নয়, আটটি মহাদেশ আছে।


এ ক্যটাগরির আরো খবর..